সাধারন মানুষকে সচেতন করতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের আঞ্চলিক পরিবহন দপ্তরের উদ্যোগে ও ইসলামপুর থানার পুলিশ এবং ইসলামপুর ট্রাফিক পুলিশের সহযোগীতায় বৃহস্পতিবার সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচী পালিত হয়। ইসলামপুর মহকুমা শাসকের অফিসের সামনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে হেলমেট হীন বাইক চালকদের হেলমেট প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক শেরিং ওয়াই ভুটিয়া, অ্যাডিশনাল এসপি প্রদীপ কুমার যাদব, বিধায়ক তথা চেয়ারম্যান কানাইয়া লাল আগরয়ালা সহ ইসলামপুরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানের শেসে এক বর্ণাঢ্য পদ যাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়। এই বর্ণাঢ্য পদযাত্রা ইসলামপুর মহকুমা শাসকের অফিস থেকে শুরু করে ৩১ নং জাতীয় সড়ক হয়ে গোটা ইসলামপুর শহর পরিক্রমা করে।
মহকুমা শাসক শেরিং ওয়াই ভুটিয়া বলেন, ২৯ তম পথ নিরাপত্তা সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালন করা হয়েছে। আজকে তার শেষ দিন। এই সপ্তাহব্যাপী ট্রাফিক পুলিশ যে হেলমেট হীন বাইক চালকদের ধরা হয়েছিল তাঁদেরকে হেলমেট প্রদান করা হল। আর সাধারন মানুষকে সচেতন করতে একটি বর্ণাঢ্য পদযাত্রা ইসলামপুর শহর পরিক্রমা করে সচেতনতার বার্তা দেওয়ার জন্য।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/itwdDUFcUWg